রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছোটদের জনপ্রিয় কার্টুন "ডোরেমন" বন্ধ করে দেয়া হলো।

ছোটদের জনপ্রিয় কার্টুন "ডোরেমন" বন্ধ করে দেয়া হলো।

ছোটদের জনপ্রিয় কার্টুন "ডোরেমন" বন্ধ করে দেয়া হলো।


বিশ্বজুড়ে কার্টুনপ্রেমিদের শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে ‘ডোরেমন’। তবে নতুন বছরের শুরুতে কার্টুনপ্রেমিদের দুঃসংবাদ দিলো ইন্দোনেশিয়ার কোটি কোটি ভক্তের জন্য। দেশটিতে এ কার্টুনের সম্প্রচার সম্প্রতি চিরতরে বন্ধের ঘোষণা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার জনপ্রিয় চ্যানেল রাজাওয়ালি চিত্র টেলিভিশন সম্প্রতি বিশ্বখ্যাত কার্টুনটির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
এতে ইন্দোনেশিয়ার কোটি কোটি ভক্তের হৃদয়ে নেমে এসেছে বিষাদের ছায়া।

নব্বইয়ের দশকের শুরু থেকে ইন্দোনেশিয়ার ঘরে ঘরে ডোরেমন যেন ছিল পরিবারের একজন সদস্য। স্কুল শেষে টেলিভিশনের সামনে বসে নোবিতার সরলতা, জিয়ান-সুনিওর দুষ্টুমি আর ডোরেমনের জাদুর পকেটের অদ্ভুত সব গ্যাজেট উপভোগ করতেন শিশু-কিশোর থেকে শুরু করে বড়রাও। তবে ২০২৫ সালের শেষ দিক থেকেই আরসিটিআই চ্যানেলে ডোরেমন অনিয়মিত হয়ে পড়ে। 
জাপানের ফুজিকো এফ. ফুজিও ১৯৬৯ সালে সর্বপ্রথম নির্মাণ করে শিশুতোষ জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’। কার্টুনে দেখানো হয় ‘ডোরেমন’ হলো এক নীল রোবট বিড়াল। যার সঙ্গী নোবিতা ও তার বন্ধুরা। এতে করে ইন্দোনেশিয়ার শৈশবের সোনালি দিনের স্মৃতি থেকে হারিয়ে গেল ‘ডোরেমন’।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রসঙ্গ নিয়ে বর্তমানে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা। তবে আশার কথা হলো ইন্দোনেশিয়ায় ‘ডোরেমন’ সম্প্রচার বন্ধ হলেও জাপানের ফুজিকো এফ. ফুজিও ‘ডোরেমন’ নির্মাণ বন্ধ করেনি। বরং নতুন এপিসোড নিয়মিত নির্মাণ করছে।