শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থী আযাদের মনোনয়ন বৈধ

কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থী আযাদের মনোনয়ন বৈধ

কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থী আযাদের মনোনয়ন বৈধ

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন শুনানিতে বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে স্থানীয়ভাবে জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আ. মান্নান তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে কর্তৃপক্ষ আযাদের প্রার্থিতা বৈধ হিসেবে অনুমোদন দেয়। 

শুনানিকালে তাঁর মনোনয়নপত্র সংক্রান্ত উত্থাপিত আপত্তিগুলো পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সন্তোষজনক হওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নেয়।
 
এ বিষয়ে এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।