শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে সাবিনার ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ডস্থ ডলফিন ব্যাকারির পাশে ব্যাডমিন্টন খেলার সময় এ ঘটনা ঘটে।
নিহত সাবিনার ইয়াসমিন কেওয়া পশ্চিম খন্ড এলাকার শওকত আলীর স্ত্রী এবং শাওনের মা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কয়েকজন যুবক ডলফিন ব্যাকারির পাশে ব্যাডমিন্টন খেলার জন্য একটি কোর্ট তৈরি করেন। শুক্রবার রাতে খেলা শুরুর আগে তারা দেখতে পান কোর্টের এক পাশের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন, তবে অপর পাশের খুঁটিতে বাতি জ্বলছিল। কোর্টের পাশেই শাওনের বাড়ি। দিনভর গাড়ি চালিয়ে রাতে বাড়ি ফেরার সময় শাওনকে দেখে বৈদ্যুতিক তার ছেঁড়ার অভিযোগ তোলা হয়। এ নিয়ে সুজন ও শাওনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন শাওনের মা সাবিনার ইয়াসমিন। ছেলেকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় অবস্থিত আলহেরা হাসপাতালে এবং পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাওন বলেন,
“আমি রাতে গাড়ি নিয়ে বাড়ির পাশে এসে দাঁড়াই। তখন সুজনসহ কয়েকজন আমাকে ব্যাডমিন্টন কোর্টের তার ছেঁড়ার দায়ে অভিযুক্ত করে। কথা কাটাকাটির একপর্যায়ে মারধর শুরু হয়। আমার মা আমাকে বাঁচাতে এলে তাদের আঘাতে তিনি গুরুতর আহত হন।”
নিহতের স্বামী শওকত আলী বলেন,
“আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়। সুজনের মা তার ছেলেকে উসকানি দেয়। পরে তারা আমার ছেলেকে মারধর করে। স্ত্রী ছেলেকে বাঁচাতে গেলে সুজনের আঘাতে সে মারা যায়।”
এ ঘটনায় অভিযুক্ত সুজনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার বলেন,“আহত অবস্থায় হাসপাতালে আনার পর রোগীকে মৃত ঘোষণা করা হয়।”

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন্স) সঞ্জয় সাহা বলেন, " আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই পক্ষের মারামারি সময় তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। এ সময় তার শরীরে আঘাত লাগে । তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাকে স্বজনেরা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা লাশের সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি