সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবার একসাথে বড় পর্দায় আসছেন জনপ্রিয় জুটি প্রসেনজিৎ - ঋতুপর্ণা।

আবার একসাথে বড় পর্দায় আসছেন জনপ্রিয় জুটি প্রসেনজিৎ - ঋতুপর্ণা।

আবার একসাথে বড় পর্দায় আসছেন জনপ্রিয় জুটি প্রসেনজিৎ - ঋতুপর্ণা।

‘অযোগ্য’র পর আবার জুটি বেঁধে অভিনয় করছেন টলিউডের সফল তারকাজুটি প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত।  গত (৬ জানুয়ারি) নতুন বছরে নিজের প্রথম ছবি ‘বিজয়নগরের হীরে’র ডাবিংয়ে গিয়ে নাকি পরিচালক কৌশিক গাঙ্গুলির সঙ্গে দেখা হয় প্রসেনজিতের। একই জায়গায় নিজের ছবির পোস্ট প্রোডাকশনের কাজে গিয়েছিলেন পরিচালকও। 

সেখানেই নাকি নতুন ছবি নিয়ে আলোচনা হয় তাদের। আর সেই ছবিতে ফের প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণাকে দেখা যাবে। কানাঘুষা যখন এই খবর ছড়াচ্ছে ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ঋতুপর্ণা, প্রসেনজিৎ ও কৌশিকের বেশ কিছু ছবি। যা আজ সকালেই পোস্ট করা হয়েছে। প্রথম একটি ছবিতে দেখা যাচ্ছে কৌশিক গাঙ্গুলি ও প্রসেনজিৎ চ্যাটার্জিকে; যা দেখে অনেকেই ধারণা করছেন গুরুত্বপূর্ণ কিছু আলোচনা চলছে তাদের। 

আর তাদের সঙ্গে সেই আলোচনাতে ভিডিও কলে যোগ দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত; যা দেখে জল্পনা ক্রমশ ঘনীভ‚ত হয়। এছাড়াও আরও একটি পোস্টে দেখা যাচ্ছে, তাদের তিনজনের একগুচ্ছ ছবি। সূত্রের খবর থেকে আরও জানা গেছে, প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে নিয়ে কৌশিকের নতুন ছবির আলোচনা বর্তমানে একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী গ্রীষ্মতেই শুটিং শুরু হবে নতুন ছবির। যদিও এই নিয়ে এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে মুখ খোলেননি কেউই। তবে নেটিজেনরা সেই পোস্টের কমেন্ট বক্স জুড়ে শুধু ‘প্রাক্তন’ ও ‘দৃষ্টিকোণ’-এর মতো ছবির আবদার জানিয়েছে। অনেকেই আবার কমেন্টে বলেছেন, ‘খুব তাড়াতাড়ি দৃষ্টিকোণ ২’ আসছে। তবে আদৌ এই খবর কতটা সত্যি? কিংবা এই জুটিকে ফের পর্দায় নিয়ে আসছেন কি নাÑ তা জানতে অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই।