শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারে আর্মি আইবিএ অ্যাডভেঞ্চার রান ২০২৬ অনুষ্ঠিত

সাভারে আর্মি আইবিএ অ্যাডভেঞ্চার রান ২০২৬ অনুষ্ঠিত

সাভারে আর্মি আইবিএ অ্যাডভেঞ্চার রান ২০২৬ অনুষ্ঠিত

সাভারে আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ) সাভারের উদ্যোগে “আর্মি আইবিএ অ্যাডভেঞ্চার রান ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অ্যাডভেঞ্চার রানটিতে তরুণ-তরুণী, শিক্ষার্থী, পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা গড়ে তোলা এবং সর্বসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি আইবিএ সাভারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান (অব:)। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক লে. কর্নেল মিজানুর রহমান শাহ চৌধুরী (অব:) এবং উপ-পরিচালক মেজর সৈয়দ সিরাজুল হক।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও গণমাধ্যম সমন্বয়ের দায়িত্ব পালন করেন হাসিবুল হোসাইন, পাবলিক রিলেশন অফিসার, আর্মি আইবিএ সাভার।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যকর, চ্যালেঞ্জিং ও জনসম্পৃক্ত আয়োজন অব্যাহত থাকবে, যা তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ জীবনধারার প্রতি আরও উৎসাহিত করবে।

মামুন আহমেদ জয়
ঢাকা জেলা প্রতিনিধি