রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনুরাগের বর্ষবরণ আয়োজনে বসছে তারকাদের মেলা।

অনুরাগের বর্ষবরণ আয়োজনে বসছে তারকাদের মেলা।

অনুরাগের বর্ষবরণ আয়োজনে বসছে তারকাদের মেলা।


ইংরেজি নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন' এর এই আসর। এতে উপস্থিত থাকবেন শিল্পী, সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের গুণীজনরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক কিংবদন্তি অভিনেতা মেগাস্টারখ্যাত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিনের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। 

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবিন খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডি.জি কবি রেজাউদ্দিন ষ্টালিন, কবি ও অভিনেতা সোহেল রশিদ, কবি মিলন। পাশাপাশি চলচ্চিত্র অভিনেত্রী রুবিনা আলমগীর অনুষ্ঠান সভাপতিত্ব করবেন।

 

 আগামী ২৩ জানুয়ারি জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক কর্মযজ্ঞের মধ্য দিয়ে নববর্ষের এই আয়োজন শিল্পানুরাগিদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন চলচ্চিত্র অভিনেত্রী রুবিনা আলমগীর।