বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২ জানুয়ারির মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা

১২ জানুয়ারির মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা

১২ জানুয়ারির মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা

আগামীকাল অথবা পরশু'র মধ্যেই জামায়াত জোটের চূড়ান্ত আসন সংখ্যার ঘোষণা আসবে— এমনটাই জানিয়েছেন জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বড় টিম পাঠাচ্ছে ইউরোপীয় জোট। কারণ, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা। নিরপেক্ষভাবে কাজ করবে ইইউ প্রতিনিধিরা।

বৈঠকে ভোটের 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিয়ে শঙ্কার কথা অবহিত করেছে এনসিপি। নাহিদ বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলকে নিরাপত্তা দিচ্ছে সরকারি কর্মকর্তারা। যে কারণে, গণমাধ্যম ও জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। তার আশঙ্কা, ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা না গেলে আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়বে ভোটের পরিবেশ।

এসময় নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন এনসিপি আহ্বায়ক। বলেন, ঋণখেলাপিদেরও মনোনয়ন বৈধ করছে ইসি।