রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারো অপু -শাকিব এক হচ্ছেন।

আবারো অপু -শাকিব এক হচ্ছেন।

আবারো অপু -শাকিব এক হচ্ছেন।

প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন; কথা বলেন তার নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে। এ সময় উঠে আসে শাকিব খান প্রসঙ্গ; তার সঙ্গে পুনরায় কাজের সম্ভাবনা নিয়েও মুখ খোলেন নায়িকা। 
ঢালিউডে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি হয়ে অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে তাদের সম্পর্কের জেরে পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি। তাই ভক্তদের দীর্ঘদিনের প্রশ্ন, আবারও কি এই জুটিকে পর্দায় দেখা যাবে?

 

এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস শাকিব খানের প্রশংসা করে বলেন, তিনি একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাকে নিয়ে বলার মতো নতুন কোনো ব্যাখ্যা নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই আপনাদের এই ইচ্ছার বিষয়ে বলতে চাই, যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তবে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।

 

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে অপু আরও যোগ করেন, আমি আর শাকিব মোট ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে।

 

এদিকে নিজের কামব্যাক চলচ্চিত্র ‘দুর্বার’ নিয়ে বেশ উচ্ছ্বসিত অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় এই থ্রিলারধর্মী সিনেমার ফার্স্ট লুক সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে অপুর রক্তমাখা মুখ এবং রহস্যময় চাহনি ভক্তদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে। দীর্ঘ ক্যারিয়ারে এমন দুর্ধর্ষ লুকে তাকে আগে কখনো দেখা যায়নি।