শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে ২৪ ঘণ্টায় ঢাকায় আটক ৪৮

অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে ২৪ ঘণ্টায় ঢাকায় আটক ৪৮

অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে ২৪ ঘণ্টায় ঢাকায় আটক ৪৮

রাজধানী ঢাকায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা পুলিশ। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মিরপুর মডেল থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহাঙ্গীর মন্ডল (২৮), মো. সাজ্জাত হোসেন (১৯), শাহ আলম (২৯), নাঈম (২১), অন্তর চন্দ্র বিশ্বাস (২৭), সোহান মিয়া (২১), মোহাম্মদ বিল্লাল (২৩), মো. বাবু (৩০), শামীম মুন্সী (২০), মো. তারেক (২২), ওয়াহিদুল ইসলাম (২৫), ইসতিয়াক আহমেদ (২৪), আবুল কাসেম (২৬), মো. শান্ত (২৬), মেহেদী হাসান বাবু (২৭), ইব্রাহিম খলিল (২৪), মো. ইমদাদুল হক (৩০), মো. হাসিব (২৭), মো. সুমন (১৮), মো. পিয়াল (১৮), মো. রবিউল ইসলাম (২৭), মো. আক্তার হোসেন (৪০), মো. আব্দুস সালাম (৩৮), মো. শুভ (৩৫), মো. আবুল হায়াত (২৮), মো. রতন শেখ (২৯) ও  গোপালী বেগম (৬০)। 

এছাড়া শেরেবাংলা নগর থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মাহাবুব আলম (৪০), মো. সোহেল রানা (২৮), মো. আরিফ হোসেন (২৪), মো. রাসেল (২৪), মো. হুমায়ুন (২২), মো. আজহারুল ইসলাম (৩৩), মো. জাহিদুল ইসলাম (২১), আরাফাত (২৯) প্রেম (১৯) ও  মো. শাওন (২৫) । 

অপরদিকে যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—আকাশ (২২), মো. আপন (২২), তাসিন (১৯), রোমান (২২), মো. কাওসার শেখ (২৮), মো. বাবর হোসেন (৫০), মো. সুজন (২৯), আপন (২১), মো. আশিক (৩১), মো. জহিরুল ইসলাম (৩৬) ও শেখ মাশরেকুল কাইয়ুম (৪০)।