রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ পেলো "মারবেল" চলচ্চিত্রের প্রথম লুক।

প্রকাশ পেলো "মারবেল" চলচ্চিত্রের প্রথম লুক।

প্রকাশ পেলো "মারবেল" চলচ্চিত্রের প্রথম লুক।

প্রকাশিত হলো তরুণ নির্মাতা অনিক বিশ্বাসের নতুন চলচ্চিত্র ‘মার্বেল’ এর অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার। গত বছর মহান বিজয় দিবসে অনিক বিশ্বাস আনুষ্ঠানিকভাবে সিনেমাটির টাইটেল ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় গতকাল ৯ জানুয়ারি (শুক্রবার) বিকেলে প্রকাশিত হয়েছে ফার্স্ট লুক পোস্টার। 

 

 

পোস্টারেই মিলেছে সিনেমাটির ইঙ্গিত। এতে দেখা যায় নায়ক ম্যাক দিদার র*ক্তমাখা সিক্সপ্যাক শরীর, ব্যান্ডেজ জড়ানো বুক, এক হাতে দেশীয় অ*স্ত্র এবং অন্য হাতে শিকলে বাঁধা একটি ভয়ংকর কুকুর। পুরো পোস্টার জুড়ে রয়েছে তীব্রতা, রুক্ষতা ও আক্রমণাত্মক এক ভাষা। এমন ব্যতিক্রমী কনসেপ্ট এর আগে খুব একটা দেখা যায়নি বলে মনে করছেন অনেকেই। পোস্টার দেখেই স্পষ্ট ধারনা পাওয়া যাচ্ছে যে, ‘মার্বেল’ হতে যাচ্ছে অ্যাকশন ও ভা*য়োলেন্সে ভরপুর এক সিনেমা। 

 

 

নির্মাতা অনিক বিশ্বাস জানিয়েছেন, চলতি মাসের ২০ তারিখ থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। কাস্টিংয়ে আরও কারা থাকছেন, সে বিষয়ে তিনি আপাতত মুখ খুলছেন না; তবে খুব শিগগিরই 
অফিসিয়াল ঘোষণার আশ্বাস দিয়েছেন। 

 

 

উল্লেখযোগ্য বিষয় হলো, ‘মার্বেল’ সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য-সবকিছুই লিখেছেন অনিক বিশ্বাস নিজে।সিনেমাটি প্রযোজনা করছে সিলভার স্ক্রিন ক্রিয়েশনস। নির্মাতা সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পাবে এই চলচ্চিত্র।