রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭,৫৮৪ জন, আর আহত হয়েছেন ১৬,৪৭৬ জন।

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭,৫৮৪ জন, আর আহত হয়েছেন ১৬,৪৭৬ জন।

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭,৫৮৪ জন, আর আহত হয়েছেন ১৬,৪৭৬ জন।

২০২৫ সালে দেশে মোট ৭,৫৮৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭,৩৫৯ জন এবং আহত হয়েছেন ১৬,৪৭৬ জন। এসব দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি, যা মোট প্রাণহানির ৩৬.২৯ শতাংশ।

 

শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ৯.৪৮ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ০.৮৯ শতাংশ। বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ২৮.২০ শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে।

 

সংগঠনটি জানায়, মোট দুর্ঘটনার বড় একটি অংশ ঘটেছে মোটরসাইকেলের মাধ্যমে। এতে নিহত হয়েছেন ২,৬৭১ জন। হেলমেট ব্যবহার না করা এবং চালকদের অসচেতনতাকেই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

 

এছাড়া গত এক বছরে দেশে ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন এবং ৫১৯টি রেল দুর্ঘটনায় ৪৭৮ জন নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।