রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারের মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন

মৌলভীবাজারের মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন

মৌলভীবাজারের মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন


ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে মৌলভীবাজারের মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন

৪ দফা দাবিতে মৌলভীবাজারে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে। ১০ জানুয়ারী শনিবার মৌলভীবাজার বিপ্লবী ছাত্র জনতা আয়োজনে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পপাস থেকে মিছিলটি শুরু করে পর্যায়ত্রুমে কলেজ রোড, শাহ মোস্তাফা রোড, বেরীরপার পয়েন্ট, কুসুমবাগ পয়েন্ট,চৌমুহনী পয়েন্ট হয়ে প্রেসক্লাব চত্ত্বরের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।এদিকে মার্চ ফর ইনসাফ পথযাত্রায় বিপ্লবী ছাত্র জনতারা অংশ নিয়েছেন। মার্চ ফর ইনসাফ কর্মসূচি শেষে সমাবেশে বক্তব্যে রাখেন শাহ মিসবাহ, রুহুল আমিন,তানজিয়া শিশির প্রমুখ।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি হত্যার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো বিচার নিশ্চিত হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। অবিলম্বে এই হত্যাকারি সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ইকবাল হোসেন রিংকু