শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ অনুষ্ঠিত


শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে জেলা শহরের বত্রিশ এলাকায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী হেলাল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাছিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল,জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক মো. আব্দুল মোতালেব,সদস্য আব্দুল আল মোহায়মিন লাখ মিয়া, মাহবুবুল আলম সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।


মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু)
কিশোরগঞ্জ প্রতিনিধি