সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দু–একদিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে: জামায়াত আমির

দু–একদিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে: জামায়াত আমির

দু–একদিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে: জামায়াত আমির

আগামী দুই–একদিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

 

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির বলেন, ক্ষমতায় এলে বিশ্বের সব শান্তিকামী ও গণতন্ত্রকামী রাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামীর সুসম্পর্ক বজায় থাকবে। একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে প্রতিবেশীর মতোই আচরণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, জামায়াত কোনও নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চায় না।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে দেশের গণমাধ্যমকে কোনও দলীয় মাধ্যমের ভূমিকায় না থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। গণমাধ্যমে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

 

 

নির্বাচন সুষ্ঠু না হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের চাওয়া একটাই—একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা ক্ষমতায় এলে জনগণের আমানত রক্ষা করবো। আর জনগণ যদি অন্য কাউকে নির্বাচিত করে, সেক্ষেত্রেও দেশের স্বার্থে আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

নির্বাচনে নারীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে মা–বোনেরা প্রধানত জামায়াতকেই পছন্দ করবেন বলে তিনি আশাবাদী। আমরা নারীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। মায়েরা তাদের মতো করেই সিদ্ধান্ত নেবেন, যেমনটি করবেন ভাইয়েরাও। সবার সঙ্গে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক বজায় থাকবে।

 

 

যুব সমাজের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, যুবকরা বিশ্বাস করে জামায়াত তার অঙ্গীকার রক্ষা করবে। সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে তার প্রতিফলন দেখা গেছে। জনগণের প্রতি শতভাগ আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি - বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে।