শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইন্ডিয়ান আইডল বিজয়ী সংগীত শিল্পী আর আমাদের মাঝে নেই।

ইন্ডিয়ান আইডল বিজয়ী সংগীত শিল্পী আর আমাদের মাঝে নেই।

ইন্ডিয়ান আইডল বিজয়ী সংগীত শিল্পী আর আমাদের মাঝে নেই।

জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন, তা মানতে পারছেন না তার অগণিত অনুরাগী। তবে স্বামীর মৃত্যু নিয়ে কোনো রহস্য নেই বলে জানিয়েছেন প্রশান্তের স্ত্রী মার্থা। 

 

সোমবার (১২ জানুয়ারি) সকালে বাগডোগরা বিমানবন্দরে প্রশান্ত তামাংয়ের মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বামীর কফিনবন্দি দেহ জড়িয়ে ধরে মার্থা বলেন, ‘এটা সম্পূর্ণ স্বাভাবিক মৃত্যু। তিনি ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন। সেই সময় আমি ঠিক তার পাশেই ছিলাম। টেরও পাইনি কখন সব শেষ হয়ে গেল।’

 

প্রশান্তের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মার্থা আরও বলেন, ‘সকাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচিত ও অপরিচিত অসংখ্য মানুষের ফোন পেয়েছি। সবাই তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল দিচ্ছেন। যারা তাকে শ্রদ্ধা জানাতে চান, তারা যেন হাসপাতালে আসেন।’

 

তার কথায়, ‘আপনারা এতদিন যেভাবে তাকে মেসেজ, গান আর ভিডিও শেয়ার করে ভালোবাসা দিয়েছেন, তাতে আমি আপ্লুত। তিনি সত্যিই একজন মহান মানুষ ছিলেন। শুধু আপনাদের কাছে একটাই চাওয়া, ওঁর আত্মা যেন শান্তি পায়, এই প্রার্থনাটুকু করবেন।’