শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সাভারে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সাভারে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

 

ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ঢাকার সাভার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় সাভার সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন এবং শহীদ ওসমান হাদীর হত্যার বিচার ও ভারতীয় আধিপত্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। তারা বলেন, শহীদ ওসমান হাদী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার রক্ষার সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছেন। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার হত্যাকাণ্ডের বিচার না হওয়া রাষ্ট্রের বিচারব্যবস্থা ও সামাজিক দায়বদ্ধতার চরম ব্যর্থতা।

বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলন আরও বিস্তৃত ও সংগঠিত রূপ ধারণ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ সমাপ্ত করেন এবং ভবিষ্যতেও ন্যায়বিচারের দাবিতে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


রাকিবুল হাসান হৃদয়
সাভার প্রতিনিধি