শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী  ১৪ ই জানুয়ারী শুরু হচ্ছে সেলিম আল দীন স্মরণ উৎসব।

আগামী  ১৪ ই জানুয়ারী শুরু হচ্ছে সেলিম আল দীন স্মরণ উৎসব।

আগামী  ১৪ ই জানুয়ারী শুরু হচ্ছে সেলিম আল দীন স্মরণ উৎসব।


২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।

 

এ আয়োজনে প্রদর্শিত হবে স্বপ্নদলের দুটি নাটক ‘চিত্রাঙ্গদা’ ও ‘হরগজ’। দুটি নাটকের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ ছাড়া থাকছে স্মরণ শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতিসহকারে শিল্পকলা চত্বর সজ্জা, তাঁর জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনাসহ নানা আয়োজন।

 

উৎসবে প্রথম দিন ১৪ জানুয়ারি বুধবার সকাল ১০টায় থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে সেলিম আল দীনের সমাধি অভিমুখে স্মরণ শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদার ১২১তম মঞ্চায়ন।

সমাপনী দিন শুক্রবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের চিরায়ত সৃজন হরগজ নাটকের ৫০তম প্রদর্শনী। নির্দেশক জাহিদ রিপন বলেন, ‘নাট্যগুরু সেলিম আল দীনের পরামর্শে কাব্যনাট্য চিত্রাঙ্গদা প্রযোজনা নির্মাণ করেছিলাম। তিনি সমগ্র জীবন ব্যয় করেছেন বাংলা নাট্যরীতি পুনর্নির্মাণ ও গবেষণায়। সেলিম আল দীনের প্রতি শ্রদ্ধা জানাতেই মঞ্চে এনেছি তাঁর রচনা হরগজ। এ স্মরণোৎসবে চিত্রাঙ্গদা ও হরগজ মঞ্চায়ন তাই বিশেষ তাৎপর্য বহন করে।’

 

নাট্যদল ঢাকা থিয়েটারও সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান আয়োজন করেছে। ১৪ জানুয়ারি সকাল ১০টায় নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অপর্ণ, বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে হবে ‘বাঙালির নন্দনসূত্র ও দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব’ শীর্ষক সেমিনার। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত নাটক ‘দেয়াল’, নির্দেশনা অনিক ইসলাম। পরদিন ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে ‘নিমজ্জন’ নাটকের প্রদর্শনী, নির্দেশনা নাসির উদ্দীন ইউসুফ। এছাড়া, ১৭ জানুয়ারি জাতীয় নাট্যশালার মূল হলে রয়েছে ‘রঙমহাল’ নাটকের প্রদর্শনী, নির্দেশনা ফারুক আহমেদ।