শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আজ ১১ জানুয়ারি ২০২৬খ্রি. সকাল ০৮:৩০ ঘটিকার সময় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মহোদয়। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব পিয়াস বসাক, অতিরিক্ত পুলিশ সুপার, নবীনগর সার্কেল।

এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্ত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, ডি আই ও-১, ওসি ডিবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার অপরাধ নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভার সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ও জেলা পুলিশের সকলকে তাদের নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। সভায় ডিসেম্বর/২০২৫ মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়।
কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট বিভিন্ন বিষয়ে তাদের দাবি দাওয়া ও প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ সুপার উত্থাপিত দাবি দাওয়া ও প্রস্তাবনাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সংশ্লিষ্টদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।