কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ২নং ওয়ার্ডের অর্থায়নে ভাটগাঁও সমাজকল্যাণ যুব সংগঠন এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়।এতে দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ২নং ওয়ার্ড সভাপতি মোঃ-নূরুজ্জামান রাজনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ-ওয়াহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ-নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন সুমন, রশিদাবাদ ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ-সোহেল আহমেদ,২নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ মাসুদ মিয়া,পেশাজীবী ফোরামের সভাপতি রবিউল ইসলাম, যুব বিভাগের সভাপতি সোহেল মোড়ল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ফারুক মিয়া।
এ সময় বক্তারা বলেন,শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবিক দায়িত্ববোধ থেকে জামায়াতে ইসলামী নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু)
কিশোরগঞ্জ প্রতিনিধি
