মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তৃতীয় প্রান্তিক মেধা মূল্যায়ন পুরস্কার

তৃতীয় প্রান্তিক মেধা মূল্যায়ন পুরস্কার

তৃতীয় প্রান্তিক মেধা মূল্যায়ন পুরস্কার

আজ কসবা তালতলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৫ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত (প্রথম থেকে পঞ্চম স্থান) মেধা স্থান অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোঃ রওশন আলী শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রওশন আলী। তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম দুলু এবং পিপিএ সভাপতি মোহাম্মদ নাসিম ভূঁইয়া। এছাড়াও দাতা সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন বাদল ও ডা. সিহাব, যারা শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি শাহ মোহাম্মদ আরফানূল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হয়। এ ধরনের উদ্যোগ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

উক্ত অনুষ্ঠানে মোট ৩৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।


শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রতিনিধি