শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

মাগুরায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা

মাগুরায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা

মাগুরায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে (১২ জানুয়ারি) সোমবার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও অন্যান্য দপ্তর কর্তৃক গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা, উঠান বৈঠক ও প্রচারণামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এসব উঠান বৈঠক ও প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করেন ৷ এ নির্বাচনে অন্যান্য সংসদ নির্বাচনের সংসদ সদস্য (এমপি) কে ভোট প্রদানের পাশাপাশি জুলাই সনদের উপর অনুষ্ঠিতব্য  গণভোটের হ্যাঁ অথবা না ভোটের বিধান রাখা হয়েছে।তবে জাতীয় জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ে প্রচারণা, সাধারণ জনগণকে অবহিতকরণ এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর,ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর  একযোগে কাজ করার আহ্বান জানানো হয় । সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জনসংযোগ, উঠান বৈঠক, মা সমাবেশ, কমিউনিটি সভা, মতবিনিময় সভা  এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইনে ব্যাপক প্রচার করতে নির্দেশনা প্রদান করেছেন  সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, গণভোটের প্রচারণা এবং তৃণমূল পর্যায়ে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করার বিষয়ে উপজেলা প্রশাসন ব্যাপক তৎপরতা চালাচ্ছে । উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে এবং  সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছেন।


জসীম উদ্দীন
মাগুরা প্রতিনিধি