গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে শারমিন আক্তার (২৩) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের নিজামুদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামের মৃত আব্দুল সালামের মেয়ে।
নিহতের বড় ভাই আলমগীর হোসেন বলেন,সোমবার রাতে খাবার খেয়ে ভাড়া বাসায় সবাই ঘুমিয়ে গেছিলাম।ভোর রাতে হঠাৎ ভাগ্নির চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ছোট বোন শারমিন আক্তারকে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহের কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
