রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার ক্যাবল সিস্টেম এমসিএস এর যুগপূর্তি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার ক্যাবল সিস্টেম এমসিএস এর যুগপূর্তি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার ক্যাবল সিস্টেম এমসিএস এর যুগপূর্তি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের সর্ববৃহৎ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান ‘মৌলভীবাজার ক্যাবল সিস্টেম (এমসিএস)’ এর এক যুগপূর্তি ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের বেঙ্গল চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে উৎসবমুখর পরিবেশে এই সভা সম্পন্ন হয়।এক সিগনাল এক জেলা, এক সাথে পথচলা’—এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ এক যুগ পর মৌলভীবাজারের ক্যাবল অপারেটরদের এই বৃহত্তম সংগঠনটি আনুষ্ঠানিক বার্ষিক সাধারণ সভার আয়োজন করে।এদিকে এমসিএস-এর চেয়ারম্যান এবং মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি হাসান আহমেদ জাবেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন এলিন।
এমসিএস-এর ব্যবস্থাপনা পরিচালক মোছাব্বির আলী মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জহির উদ্দিন বাবর, আবু সাহেদ, মিনহাজুল হক পান্না, মীর এম এ সালাম, সৈয়দ আবুল কালাম আজাদসহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।এ সভায় বক্তারা জেলার ক্যাবল নেটওয়ার্কের মানোন্নয়ন এবং গ্রাহক সেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের এক যুগপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল পরিচালক ও শ্রেষ্ঠ ক্যাবল অপারেটিং প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মসিউর রহমান রিপন। সভায় মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার এমসিএস সংশ্লিষ্ট পরিচালক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।


ইকবাল হোসেন রিংকু