শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনেত্রী হবার ইচ্ছা ছিলনা। রানী।

অভিনেত্রী হবার ইচ্ছা ছিলনা। রানী।

অভিনেত্রী হবার ইচ্ছা ছিলনা। রানী।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী রানি মুখার্জি। টানা তিন দশক ধরে বড় পর্দায় কখনও রোমান্টিক নায়িকা, আবার কখনও প্রতিবাদী নারী হিসেবে তিনি ভক্তদের মন জয় করেছেন । সম্প্রতি ব্লকবাস্টার ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তির ঘোষণা দিয়ে ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি উদযাপন করছেন রান

 

এই বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানেই তিনি তুলে ধরেছেন তার দীর্ঘ যাত্রার নেপথ্য কথা।

রানি লেখেন, ‘আজ থেকে ৩০ বছর আগে যখন কোনো এক ছবির সেটে প্রথম পা রেখেছিলাম, তখন বড় কোনো পরিকল্পনা ছিল না আমার। এমনকি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না। আজ মনে হয়, সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে।’

 

কাকতালীয়ভাবে এই ইন্ডাস্ট্রিতে আসা উল্লেখ করে তিনি আরও জানান, শুরুর দিনগুলোতে তিনি বেশ দ্বিধাগ্রস্ত ও ভীতু ছিলেন। তিনি বলেন, ‘আজও আমার ভেতরে সেই নার্ভাস মেয়েটা বেঁচে আছে। প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে মেয়েটি ভাবত, সে সংলাপ ভুলে যাবে না তো? সে কি আদৌ এই কাজের যোগ্য।