শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ডাচরা।

বিশ্বকাপে নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার স্কট এডওয়ার্ডস। এছাড়াও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রুলফ ফন ডার মারউই, বাস ডি লিড, মিচেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেট। ২০২৪ সালের নভেম্বরে শেষ টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানকেও ফেরানো হয়েছে।

বিশ্বকাপে 'এ' গ্রুপে পড়েছে নেদারল্যান্ডস। তাদের সঙ্গী পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ডাচরা। 

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, নোয়াহ ক্রোস, বাস ডি লিড, আরিয়ান দত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, ম্যাক্স ও’ডাউড, লোগান ফন বিক, টিম ফন ডার গুগটেন, রুলফ ফন ডার মারউই, পল ফন মিকেরেন, সাকিব জুলফিকার।