বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বায়েকে উসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

বায়েকে উসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

বায়েকে উসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার বলেছেন,ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের কারণে আমাদের তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে।তাদের বাঁচাতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 
তিনি ১২ জানুয়ারী রাত ৮টায় বায়েক বাজারে ১নং জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

প্রবীণ ব্যক্তিত্ব মাষ্টার আ.বারীর সভাপতিত্বে ও বায়েক ইউনিয়নের নির্বাচন পরিচালক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, নাগরিক পার্টীর বি-বাড়ীয়া জেলার যুগ্ম সদস্য সচিব মামুন শরীফ বাতেন,বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি আলী আশরাফ,  সেক্রেটারি জহির উদ্দিন,১ং ওয়ার্ড সভাপতি আল আমিন, সেক্রেটারি জয়নাল আবেদীন 
প্রমুখ। 
আতাউর রহমান সরকার বলেন,এদেশের তরুণ প্রজন্মসহ জনগণ ইনসাফ কায়েমের জন্য পরিবর্তন চায়।জামায়াতে ইসলামী হলো সেই আস্থাবাজন দল।