শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি: আসিফ আকবর

আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি: আসিফ আকবর

আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি: আসিফ আকবর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির আবেদনের প্রেক্ষিতে আইসিসি এখনও কোনো চিঠি পাঠায়নি বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। 

সোমবার (১২ জানুয়ারি) বিপিএলের সিলেট পর্ব শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ বলেন, 'একটু আগে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম এরকম কোনো নিউজ আছে কি না। আসলে এরকম কোনো নিউজ নেই আমাদের কাছে। আইসিসি থেকে কোনো চিঠি আমরা পাইনি এখনও এ বিষয়ে।'  

এ দিকে  ভারতীয় গণমাধ্যমের দাবি, বিশ্বকাপে ভারতেই থাকবে বাংলাদেশের ভেন্যু। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, 'ইন্ডিয়ান নিউজ ওরা ওদের মতো করুক। আপনারা প্রপার নিউজটা দিয়ে দিন তাহলেই হবে। আইসিসি কী বলছে অবশ্যই আমরা আপনাদের জানাব।'

বিসিবি থেকে সঠিক তথ্য দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন,  'আমাদের দেশে একটা নেচার আছে, একটু অস্থিতিশীল থাকি এবং খুব দ্রুত শুনি আবার ভুলে যাই। আমাদের জায়গা থেকে হুটহাট কথা বলতে পারি না। বোর্ড থেকে যখন আমরা সিগনাল পাই তখনই আপনাদের বলি। অথেনটিক যেন হয়। এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমরা দেইনি যেটা বোর্ড কর্তৃক ফিল্টারড না। আমরা আইসিসির চিঠির অপেক্ষায় আছি। অন্যান্য যেসব আলাপ হচ্ছে, বোর্ডের পক্ষ থেকে অথেনটিক বলতে পারব না।'