শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় নকল সিগারেট কারখানায় ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ

বগুড়ায় নকল সিগারেট কারখানায় ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ

বগুড়ায় নকল সিগারেট কারখানায় ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ

বগুড়ার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ করেছে সেনাবাহিনী। 

সোমবার (১২ জানুয়ারি) রাত দুইটা থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল নয়টা পর্যন্ত চলা অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল ও সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। একই সাথে পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় নামহীন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নকল সিগারেট তৈরির মহোৎসব চলছিল। এমন সংবাদে সেখানে সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন ১৪টি ব্র্যান্ডের মোড়কে কাঠের গুঁড়া মিশ্রিত তামাক ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করা হচ্ছিল। এসময় কারখানা থেকে ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল, ১০ লাখ টাকার ভুয়া মোড়ক, ১০ মণ ভেজাল তামাক এবং সিগারেট তৈরির প্রায় ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান চলাকালে কারখানার মালিক শাহিনুর রহমান পালিয়ে গেলেও পাঁচজন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান শ্রমিকদের ২ লাখ টাকা জরিমানা করেন। একই সাথে কারখানাটি সিলগালা করে দেন।  

বগুড়ায় নকল সিগারেট কারখানা সিলগালা, ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল, ভুয়া মোড়ক ও ভেজাল তামাক দিয়ে সিগারেট তৈরি করা হচ্ছিল। জব্দকৃত মালামাল ধ্বংস ও বাজেয়াপ্ত করা করা হবে।