শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারায়ণগঞ্জে তুলার কারখানায় আগুন

নারায়ণগঞ্জে তুলার কারখানায় আগুন

নারায়ণগঞ্জে তুলার কারখানায় আগুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি তুলা তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আড়াইহাজার ফতেপুর ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত কারখানাটি স্থানীয় মো. সামাদের মালিকানাধীন।

অগ্নিকাণ্ডে তুলা, গার্মেন্টস ঝুটসহ কারখানার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গিয়ে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে হঠাৎ করে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তুলা, গার্মেন্টস ঝুট ও যন্ত্রাংশে। আগুনে তুলা তৈরির তিনটি মেশিন, একটি মোটরসহ পুরো কারখানার একটি বড় অংশ পুড়ে যায়। খবর পেয়ে আড়াইহাজার উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আড়াইহাজার থানা পুলিশের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যেহেতু কারখানার মেশিন পুড়ে গিয়েছে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কী পরিমাণ ক্ষতি হয়েছে।

আড়াইহাজার ফায়ার স্টেশনের ইনচার্জ রবিউল বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ঝুটের গোডাউনের পাশেই তুলা তৈরির কারখানা হওয়ায় আগুন কারখানাতে ছড়িয়ে পড়ে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।