সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন

বাঞ্ছারামপুর  উপজেলা নির্বাহী  কর্মকর্তা ফেরদৌসী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী আরা আজ বুধবার সকাল ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার তিনি হঠাৎ করে তীব্র মাইগ্রেনজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার অকাল মৃত্যুতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনসহ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসক হিসেবে ফেরদৌসী আরা সকলের কাছে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে প্রশাসনিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।