বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক

জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক

জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক

জামায়াতের নেতৃত্বাধানী জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবো কি না, তা জানা যাবে আজ বুধবার (১৪ জানুয়ারি)। দুপুর তিনটায় ইসলামী আন্দোলনের মজলিসে শূরার বৈঠক হবে। সেই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি।

এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই দলটির পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে, এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ।

আসন সমঝোতার আলোচনায় ইসলামী আন্দোলন শুরু থেকে শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল। তবে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে আসনের চাহিদা কমিয়েছে দলটি।

গত সোমবার জামায়াতের সঙ্গে বৈঠক করে ইসলামী আন্দোলন। এ নিয়ে গতকাল সন্ধ্যার পর ইসলামী আন্দোলনের শুরা কাউন্সিল বৈঠকে বসে। আজ আবারও বসছে বৈঠক।

এদিকে, ১১ দলীয় জোটের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণার জন্য বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জামায়াত। সেখানে ১১ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।