শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন

দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন

দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী  সুমন

সড়ক ও জনপথ বিভাগ পিরোজপুর উপ-বিভাগে কর্মরত  উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন এর বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘ নয় মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সড়ক বিভাগ পিরোজপুর কর্তৃপক্ষ তাকে একাধিকবার চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়ার পরেও সুমনের পক্ষ থেকে কোন উত্তর মেলেনি।এমনকি এ কর্মকর্তাকে কর্মস্থলে ফেরাতে থানায় সাধারণ ডায়েরি করেছে সড়ক বিভাগ পিরোজপুর।

সড়ক বিভাগ পিরোজপুর সূত্রে জানা যায়, পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন গত ২৩ এপ্রিল ২০২৫ থেকে সড়ক বিভাগ পিরোজপুর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।এতে করে দপ্তরটিতে তার আওতাধীন সকল ধরনের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এখন পর্যন্ত কোন ধরনের যোগাযোগ করা যাচ্ছে না বিধায় বাধ্য হয়ে গত বছরের ২০ মে উপ-বিভাগীয় প্রকৌশলী টিএম রাজিবুল আলীম রাজু বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

এ বিষয়ে আবুল খায়ের সুমনের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার তার মুঠেফোনে যোগাযোগ করার চেষ্টা করলে  তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন,আমরা তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি।এমনকি তাকে বারবার চিঠি দেওয়ার পরেও কোন ধরনের উত্তর পাওয়া যায়নি তার পক্ষ থেকে।বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ চলমান রয়েছে।তার অনুপস্থিতিতে আমাদের অফিসের কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটছে।

এ বিষয়ে ,সওজ,সড়ক সার্কেল,বরিশাল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদ খান বলেন,বিষয়টি নিয়ে উপসহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন এর বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে,তার বিরুদ্ধে আমাদের বিভাগীয় পদক্ষেপ এর কার্যক্রম চলমান রয়েছে।


পিরোজপুর প্রতিনিধি