বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের ব্যাপক প্রচারণা

শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের ব্যাপক প্রচারণা

শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের ব্যাপক প্রচারণা

মাগুরার শালিখা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে। তারই অংশ হিসাবে শতখালী ইউনিয়ন পরিষদে স্থানীয় নারী ভোটারদের সাথে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা লালটু মিয়া ও শতখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক সুমন মিয়া এক মত বিনিময় সভা করেন। গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক সুমন মিয়া বলেন, গণভোটের প্রচারণার অংশ হিসেবে মাইকিং, লিফলেট বিতরণ, পোস্টার লাগানো এবং জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা মাঠ পর্যায়ে গিয়ে ভোটারদের গণভোটের গুরুত্ব ও ভোট প্রদানের নিয়ম সম্পর্কে অবহিত করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গণভোটকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রশাসনের এ ধরনের উদ্যোগে গণভোট সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে গণভোট অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন।

জসীম উদ্দীন
মাগুরা প্রতিনিধি