শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

এসিল্যান্ডের নেতৃত্বে অভিযানঃপিরোজপুরে সিও অফিস মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ

এসিল্যান্ডের নেতৃত্বে অভিযানঃপিরোজপুরে সিও অফিস মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ

এসিল্যান্ডের নেতৃত্বে অভিযানঃপিরোজপুরে সিও অফিস মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ

পিরোজপুর শহরের যানজট নিরসন এবং জনসাধারণের চলাচলের পথ সুগম করতে সদর উপজেলার গুরুত্বপূর্ণ স্থান  সিও অফিস মোড় এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার(১৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল - আমিন -এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
‎​
‎​দীর্ঘদিন ধরে সিও অফিস মোড় এবং এর আশপাশের ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যানজট ও জনদুর্ভোগ চরমে পৌঁছেছিলো। নিয়মিত যাতায়াতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জেলা প্রশাসনের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে বেশ কিছু অস্থায়ী দোকান এবং ফুটপাত দখলকারী অবৈধ কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।
‎​
‎​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল- আমিন বলেন -‎​"জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি জায়গা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। সিও অফিস মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে যানজট মুক্ত রাখা আমাদের সকলের দ্বায়িত্ব।এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং যারা পুনরায় দখল করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

‎​স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, সিও অফিস মোড়ে অবৈধ দখলের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হতো। এই উচ্ছেদের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
‎​অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছেদকৃত জায়গা যেন পুনরায় দখল না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।

পিরোজপুর প্রতিনিধি