বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া

হাতিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া

হাতিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া

নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় পূর্বাভাস মূলক সতর্কতা বিষয়ক এক প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার(১৪ জানুয়ারি) ১২টার দিকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে এ মহড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এইচ.এস.সাইফুল আলম'র সভাপতিত্বে মহড়ায়- অতিথি হিসেবে ছিলেন, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের উপ-পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স হাতিয়া স্টেশন মাস্টার মো.জসিম উদ্দিন, সিপিপি'র সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, রেডক্রস এর প্রজেক্ট এসোসিয়েট- যুব ও স্বেচ্ছাসেবক আশীষ কুমার মন্ডল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, এনজিও কর্মী মো. দুলাল উদ্দিন, সাংবাদিক ছায়েদ আহামেদ, জিল্লুর রহমান, হানিফ উদ্দিন প্রমুখ। 

নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এবং এসডিএসসি প্রকল্প (জার্মান রেড ক্রস)'র সহযোগিতায় ঘূর্ণিঝড় বিষয়ক এ মহড়ায় অংশগ্রহণ করেন- হাতিয়া দ্বীপ সরকারি কলেজ, চৌমুহনী উচ্চ বিদ্যালয়, শহীদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, এমসিএস উচ্চ বিদ্যালয় ও সোনাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। 
এতে ঘূর্ণিঝড় পূর্বাভাস সম্পর্কে প্রচারণা, সতর্কতা বিষয়ক ধারণা, ঘূর্ণিঝড় সময়কালীন প্রস্ততি, ঘূর্ণিঝড়ের তান্ডব ও ক্ষয়ক্ষতি এবং ঘর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজ সম্পর্কে স্বচিত্র ধারণা দেয়া হয়। 

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মহড়া উপভোগ করেন।


হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া ( নোয়াখালী)  প্রতিনিধি