শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর বিভিন্ন পয়েন্টে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ

রাজধানীর বিভিন্ন পয়েন্টে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ

রাজধানীর বিভিন্ন পয়েন্টে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।

টেকনিক্যাল মোড়ে অবস্থান নিতে দেখা যায় বাংলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের ছাত্র-ছাত্রীরা। এছাড়া, তাঁতীবাজার মোড়ে অবস্থান করে কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

আগামীকালের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই রাস্তা ছেড়ে দেয়া হবে।

এই আন্দোলনের ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। গন্তব্যে পৌঁছাতে অনেককেই পায়ে হেঁটে যাতায়াত করেত দেখা যায়।