বুধবার(১৪ জানুয়ারি) ২৭ বিজিবি'র সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)'র উদ্যোগে গরীব ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।
অনুদান প্রদান শেষে মারিশ্যা জোন (২৭ বিজিবি)'র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি আরো বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মারিশ্যা জোন নিয়মিতভাবে জনসেবামূলক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি
