শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং হাতিয়র কামিল মাদরাসার সভাপতি। তিনি তাঁর বক্তব্যে অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলামের দীর্ঘদিনের শিক্ষা ও প্রশাসনিক অবদানের প্রশংসা করেন এবং তাঁর অবসর-পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখার রহমান, পাউশগাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মামুনুর রশীদ, অধ্যক্ষ আব্দুল মতিন, অধ্যক্ষ শাহজাহান আলী এবং অ্যাডভোকেট কাজী রাব্বিউল হাসান মোনেম।
বক্তারা বলেন, আলহাজ্ব আমিনুল ইসলাম তাঁর সততা, নিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে হাতিয়র কামিল মাদরাসাকে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাঁর অবদান মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে বিদায়ী অধ্যক্ষকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


কালাই (জয়পুরহাট) প্রতিনিধি