শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নতুন কর্মসূচি দিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা

নতুন কর্মসূচি দিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা

নতুন কর্মসূচি দিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর  ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা

সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে প্রায় সাড়ে ৩ ঘণ্টার অবরোধের পর রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে তেজগাঁও থানা ঘেরাওয়ের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

সর্বশেষ বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন।

সড়ক অবরোধের অবরোধের কারণে ফার্মগেট এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। যানজটে আটকে চরম ভোগান্তি পোহান যাত্রী-চালকেরা।

এই অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন কলেজটির শিক্ষার্থী আবদুর রহমান রাফি। তিনি বলেন, সহপাঠী সাকিবুল হাসান রানা (১৮) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় তেজগাঁও থানা ঘেরাও করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালে ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। এ ঘটনার বিচার দাবিতে একাধিকবার সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।