রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টিকিটের টাকা ফেরতের ঘোষণা দিল বিসিবি

টিকিটের টাকা ফেরতের ঘোষণা দিল বিসিবি

টিকিটের টাকা ফেরতের ঘোষণা দিল বিসিবি

বিসিবি জানিয়েছে, ১৫ জানুয়ারির খেলা দেখতে যারা টিকিট কেটেছিলেন, তাদের টিকিটের অর্থ ফেরত দেয়া হবে। ১৬ জানুয়ারি দিবাগত রাতে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 


টিকিটের টাকা ফেরত নিতে www.gobcbticket.com.bd/en ওয়েবসাইট অথবা +880 9606-501231 নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

এদিকে পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারির ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। ১৬ জানুয়ারির ম্যাচের জন্য যারা টিকিট কেটে রেখেছিলেন, তারা ঐ টিকিটে ১৬ জানুয়ারিই ম্যাচ উপভোগ করতে পারবেন। এছাড়া ১৭ ও ১৮ জানুয়ারির জন্য পৃথকভাবে টিকিট কিনতে হবে। আর ১৫ জানুয়ারির টিকিট কাটা দর্শকরা ফেরত পাবেন টাকা।

প্লে-অফের প্রথম দুই ম্যাচ, প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হওয়ার কথা ছিল ১৯ জানুয়ারি। তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচ দুটি হবে ২০ জানুয়ারি। দুপুর একটায় শুরু হবে এলিমিনেটর ম্যাচ, সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ার।

অবশ্য এ কারণে এলিমিনেটরের জয়ী ও প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলকে পরের দিনই ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমে যেতে হবে। কারণ ২১ জানুয়ারির সূচিতে কোনো পরিবর্তন আসেনি। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে এদিন, সন্ধ্যা ৬টায়। এরপর ফাইনাল হবে ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায়।