বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধি দল

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধি দল

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধি দল

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধি দল

 

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনো কাটেনি। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার যে অবস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, তাতে তারা এখনো অটল রয়েছে। এই পরিস্থিতিতে বিষয়টি মীমাংসার লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল শিগগিরই ঢাকায় আসতে পারে বলে জানা গেছে।

 

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরানোর দাবিতে বিসিবি ইতোমধ্যে আইসিসির কাছে দুই দফা চিঠি দিয়েছে। এ ছাড়া দুই পক্ষের মধ্যে ভিডিও কনফারেন্স হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

 

এই অচলাবস্থা নিরসনের জন্যই আইসিসির প্রতিনিধি দল সরাসরি বাংলাদেশে এসে আলোচনা করবে। বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সূত্রে আইসিসি জানিয়েছে, খুব শিগগিরই তাদের পর্যবেক্ষক দল ঢাকায় এসে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে এবং আলোচনার পর বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সূত্রের তথ্য অনুযায়ী, আইসিসির প্রতিনিধি দল শনিবারই বাংলাদেশে পৌঁছাতে পারে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও আইসিসির একটি দলের বাংলাদেশে আসার সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন।

 

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিসিবির পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুল তাকে জানিয়েছেন যে আইসিসির একটি দল আলোচনা করতে ঢাকায় আসতে পারে, তবে বাংলাদেশের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

 

সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে নির্ধারিত রয়েছে। তবে বাংলাদেশের সব ম্যাচ যদি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়, তাহলে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে ভাগ হয়ে যেতে পারে।

বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম, সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) ও পাল্লেকেলে স্টেডিয়াম নির্ধারিত আছে। ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে।