শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সৈকতের পশ্চিম পাশের স্বপ্নরাজ্য পার্ক এলাকায় ডলফিনটির মরদেহ দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

 

খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটি উদ্ধার করেন। পরে পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি ও কুয়াকাটা পৌরসভার সমন্বয়ে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটির শরীরের বেশ কিছু অংশের চামড়া উঠে গিয়েছিল এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, এক দিন আগেই ডলফিনটি মারা গেছে।

 

উপরার যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ডলফিনটি তীরে ভেসে এসেছে এবং শরীরের অধিকাংশ চামড়া উঠে যাওয়ায় কাছে যাওয়া কঠিন ছিল।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, উপকূলজুড়ে ডলফিন সংরক্ষণে কাজ করা হলেও বারবার মৃত্যুর ঘটনা ঘটছে; প্রকৃত কারণ জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানানো হয়েছে।

 

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান জানান, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় দ্রুত মাটিচাপা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর চর-গঙ্গামতি কাঁকড়ারচর এলাকায় এবং এর আগে ২০ সেপ্টেম্বর চর-গঙ্গামতির ‘৩৩ কানি’ এলাকায় মোট দুটি মৃত ডলফিন ভেসে আসে।

 

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ১৫টি, ২০২৪ সালে ১০টি এবং ২০২৫ সালে ১১টি মৃত ডলফিন কুয়াকাটা উপকূলে ভেসে এসেছে। তবে বারবার এমন ঘটনা ঘটলেও এখনো কোনো ডলফিনের ময়নাতদন্ত বা বৈজ্ঞানিক অনুসন্ধান না হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ অজানাই রয়ে গেছে।