শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেড় বছর পর ফেইসবুকে ফিরলেন অভিনেত্রী তটিনী।

দেড় বছর পর ফেইসবুকে ফিরলেন অভিনেত্রী তটিনী।

দেড় বছর পর ফেইসবুকে ফিরলেন অভিনেত্রী তটিনী।

বছর দেড়েক পর ফেসবুকে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এই সময়ে তাঁর পেজটি ছিল ডিজেবল! এবার তা ফিরিয়ে দিল মেটা বা ফেসবুক কর্তৃপক্ষ।

 

অভিনেত্রী জানালেন, কপিরাইটের ভুয়া অভিযোগে প্রায় দেড় বছর আগে তাঁর অফিসিয়াল পেজটি ডিজেবল হয়ে গিয়েছিল। এবার সেটি ফিরে পেলেন তিনি।
সুখবরটি জানিয়ে অনুরাগীদের ধন্যবাদ দিতে ভুললেন না তটিনী। ফিরে পাওয়া সেই ভেরিফায়েড পেজে বুধবার (১৪ জানুয়ারি) তিনি লেখেন, ‘আমার প্রিয় অডিয়েন্সকে ধন্যবাদ, বিশেষ করে টিম তটিনী কমিউনিটিকে। দীর্ঘ সময় আমি ফেসবুক থেকে দূরে থাকলেও আপনারা আমার পাশে ছিলেন, ধৈর্য ধরে সাপোর্ট ও ভালোবাসা দিয়ে আমাকে অনুপ্রাণিত করেছেন।’

 

প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে ২০১৯ সালে শোবিজ অঙ্গনে পা রাখেন তানজিম সাইয়ারা তটিনী। এরপর ২০২২ সালে ‘কল্পনা’ নামের একটি ওয়েব ধারাবাহিকের মাধ্যমে তাঁর ছোটপর্দায় অভিষেক হয়। ইতিমধ্যে একের পর এক নাটকে দর্শকের প্রিয় মুখে পরিণত হয়েছেন তিনি।