বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালাইয়ে আগাম আলুতে আশার আলো, দামে হতাশ কৃষক

কালাইয়ে আগাম আলুতে আশার আলো, দামে হতাশ কৃষক

কালাইয়ে আগাম আলুতে আশার আলো, দামে হতাশ কৃষক


জয়পুরহাটের কালাই উপজেলায় আগাম জাতের ‘মিউজিকা’ আলু উত্তোলন শুরু হয়েছে। স্বল্প সময়ে ভালো ফলন পাওয়ায় কৃষকদের মধ্যে এ জাতের আলু চাষে আগ্রহ বাড়লেও উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশা প্রকাশ করছেন চাষিরা।


কৃষকরা জানান, মাত্র ৬০ থেকে ৬৫ দিনের মধ্যেই মিউজিকা জাতের আলু বাজারজাত করা যায়। ফলে সময় ও ঝুঁকি তুলনামূলক কম থাকে। প্রতি বিঘা জমিতে গড়ে ২ থেকে ৩ মণ পর্যন্ত ফলন মিলছে। তবে চলতি মৌসুমে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

 


স্থানীয় কৃষক কাইসার বলেন,
“ফলন ভালো হলেও বর্তমান বাজারদর আমাদের পক্ষে নয়। কৃষক পর্যায়ে প্রতি মণ আলু ৬৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে, যা খরচের তুলনায় অনেক কম।”
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ দৈনিক চৌকস-কে জানান, গত বছর আলুর দাম কম থাকায় চলতি মৌসুমে উপজেলায় আলুর আবাদ কিছুটা কমেছে। তবে আগাম জাতের আলুর চাষ তুলনামূলকভাবে বেড়েছে। তার তথ্যমতে, এ বছর উপজেলায় প্রায় ১০ হাজার ৬৯০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে।
তিনি বলেন,
“আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং সম্ভাব্য ক্ষতি কমাতে উপজেলা কৃষি অফিস শুরু থেকেই মাঠপর্যায়ে কাজ করছে। সারের দাম বৃদ্ধির সময় নিয়মিত বাজার মনিটরিং করা হয়েছে এবং নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি রোগবালাই দমন ও আধুনিক চাষাবাদ পদ্ধতি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”
অন্য কৃষক মুহাম্মদ হামিদ বলেন,
“কালাই একটি কৃষিনির্ভর উপজেলা হলেও এখানে আলু সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার বা প্রক্রিয়াজাত শিল্প নেই। ফলে উত্তোলনের মৌসুমে সরবরাহ বেড়ে গেলে আলুর দাম হঠাৎ কমে যায়।”

 


কৃষকদের দাবি, সরকারিভাবে আলু সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির উদ্যোগ নেওয়া হলে আগাম জাতের আলু থেকে তারা ন্যায্যমূল্য পাবে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি এলাকার কৃষিভিত্তিক অর্থনীতিও আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

মো. সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি