শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফারহান ও পায়েলের অভিনয় করা সর্বশেষ নাটকটি দর্শকদের মাঝে হিট ট্রেন্ডিং এ রয়েছে।

ফারহান ও পায়েলের অভিনয় করা সর্বশেষ নাটকটি দর্শকদের মাঝে হিট ট্রেন্ডিং এ রয়েছে।

ফারহান ও পায়েলের অভিনয় করা সর্বশেষ নাটকটি দর্শকদের মাঝে হিট ট্রেন্ডিং এ রয়েছে।


প্রেম, বিচ্ছেদ আর সম্পর্কের গভীর টানাপোড়েন নিয়ে ছোট পর্দায় নতুন এক অভিজ্ঞতার নাম ‘ইউ এন্ড মি ফরএভার’। দীর্ঘ ৩ দিন রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে টানা শুটিং শেষে নাটকটি এখন মুক্তির অপেক্ষায়। এই নাটকের মাধ্যমে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বর্তমান সময়ের জনপ্রিয় জুটি ফারহান এবং কেয়া পায়েল।

 


শহুরে বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নাটকটিতে উঠে আসবে বর্তমান সময়ের ভালোবাসার এক ভিন্ন চিত্র। যেখানে রোমান্টিক আবহের পাশাপাশি থাকবে সম্পর্কের সূক্ষ্ম কিছু আবেগীয় দ্বন্দ্ব। নির্মাতা রাইয়ান মাহমুদ জানিয়েছেন, কেবল বিনোদন নয়, বরং দর্শকদের হৃদয়ে নাড়া দেবে এমন একটি গল্প উপহার দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য।

 

 

 

নাটকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী। নির্মাতা টিমের মতে, প্রতিটি দৃশ্যই দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে। এতে হাসি-ঠাট্টার পাশাপাশি সম্পর্কের এমন কিছু বাস্তব প্রশ্ন তোলা হয়েছে, যা সচরাচর এড়িয়ে যাওয়া হয়।

ইতোমধ্যেই জাগো এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজে নাটকটির টিজার ও পোস্টার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। আগামী ১৩ তারিখ মুক্তি পেতে যাচ্ছে নাটকটির প্রমো। আর দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ১৫ জানুয়ারি ‘ইউ এন্ড মি ফরএভার’ অবমুক্ত হবে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।