শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেব ক্ষমা চাইলেন অনির্বান এর কাছে।

দেব ক্ষমা চাইলেন অনির্বান এর কাছে।

দেব ক্ষমা চাইলেন অনির্বান এর কাছে।

জনপ্রিয় টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বেশ কিছুদিন ধরেই টলিউডে ‘অলিখিত নিষেধাজ্ঞা’য় দিনাতিপাত করছেন। পরিস্থিতি এতটাই বেগতিক যে, ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া নিয়েই ব্যাপক জটিলতার মুখে পড়েছেন গুণি এ অভিনেতা। অনির্বাণ ভট্টাচার্য ও ফেডারেশনের মধ্যে চলমান উত্তপ্ত সম্পর্ক গলাতেই এবার এ অভিনেতার পাশে দাঁড়ালেন ওপার বাংলার সাংসদ ও সুপরাস্টার অভিনেতা দেব। 
সাংবাদিকদের সামনে দেব জানান, অনির্বাণ যেন শান্তিতে কাজ করতে পারেন, সেটাই তার একমাত্র অনুরোধ। 

 

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে অনির্বাণের হয়ে ক্ষমা প্রার্থনা করে তাকে আবারও কাজের সুযোগ দেওয়ার আবেদন জানান দেব।  তিনি বলেন, ‘আমি অনির্বাণের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে ক্ষমা চাইছি। ওকে কাজ করতে দিন।’ 
দেব আরও বলেন, টলিউডের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। কাজ বন্ধ হয়ে গেলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাই শুধু অনির্বাণ নয়, ইন্ডাস্ট্রির প্রত্যেক শিল্পী ও কলাকুশলীর কাজের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। 

 

 

 

তবে তার আসন্ন ছবিতে অনির্বাণ থাকবেন কিনা সে প্রসঙ্গে দেব বলেন, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেও এখনো তার কোনো চূড়ান্ত উত্তর মেলেনি। তবে অনির্বাণকে আবার বড় পর্দায় দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি দেব।  এর আগেও একসঙ্গে সিনেমায় অভিনয় করেছেন দেব ও অনির্বাণ।