শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

শীতার্ত অসহায়দের পাশে ছাতক উপজেলা প্রেসক্লাব

শীতার্ত অসহায়দের পাশে ছাতক উপজেলা প্রেসক্লাব

শীতার্ত  অসহায়দের পাশে ছাতক উপজেলা প্রেসক্লাব

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির উদ্যোগে পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদরাসা শিক্ষার্থী ও ছিন্নমূল গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ছাতক পৌর শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব মো. খালেদ মিয়া, আহবায়ক কমিটির সদস্য সাকির আমীন, দৈনিক সমকাল পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি শাহ্‌ আখতারুজ্জামান এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরের নেতৃত্বে পৌর শহরের চারটি মাদরাসার গরিব, এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এছাড়া দক্ষিণ বাগবাড়ি এলাকার রেল কলোনি, লাফার্জ ঘাটের অটোমেটিক বস্তি, বালিকা বিদ্যালয় রোড, হাসপাতাল রোড, থানা রোড, ডাক বাংলো রোড, কোর্ট রোড, রহমতভাগ, মন্ডলীভোগ ও ছোরাবনগর এলাকায় সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন। সাংবাদিকবৃন্দ কয়েকটি মোটরসাইকেল দিয়ে রাতে ছাতক পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন। 

কম্বল বিতরণের জন্য সাংবাদিক নেতৃবৃন্দরা যখন পৌর শহরের বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের সন্ধানে ছিলেন, তখন কোর্ট রোডের প্রবেশপথে ছেঁড়া কাগজে পেছানো একটি ঝুপড়ি ঘরে শীতে কাঁপতে থাকা ষাটোর্ধ একজন বৃদ্ধকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তার গায়ে একটি কম্বল পরিয়ে দেওয়া হয়।

শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। তারা বলেন, ভবিষ্যতেও ছাতক উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


ছাতক প্রতিনিধি::