বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের  সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের জন্য সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে সার্বিক শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ ও খাতা সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়। 

 

এছাড়াও দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিয়মিত তদারকি করেন। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩৫ জন আগ্রহী প্রার্থী আবেদন করেন তন্মধ্যে ৩২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় ০৯ জন প্রার্থী উত্তীর্ণ হন এবং মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ০৩ জন (০২ জন মহিলা ও ০১ জন পরুষ) প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এসময় কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের গভর্নিং বডির সভাপতি জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এর সভাপতিত্বে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। 

 

 নিয়োগ পরীক্ষা কার্যক্রম শেষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের সম্মানিত গভর্নিং বডির সভাপতি বলেন, যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া নীতিমালা অনুসরণ করে পরিচালনা করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিদ্যালয়ে শিক্ষাদান কৌশল পর্যবেক্ষণ সাপেক্ষে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে। 

 

এসময় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা,  সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মদ সাজু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আনোয়ার হোসেন (বাঘাইছড়ি) রাঙ্গামাটি প্রতিনিধি।