শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্যাস নিতে আসা প্রাইভেটকারে বিস্ফোরণ, গাড়ি রেখে পালিয়েছে চালক

গ্যাস নিতে আসা প্রাইভেটকারে বিস্ফোরণ, গাড়ি রেখে পালিয়েছে চালক

গ্যাস নিতে আসা প্রাইভেটকারে বিস্ফোরণ, গাড়ি রেখে পালিয়েছে চালক

নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় ‘স্টার ফিলিং স্টেশনে’ গ্যাস নেওয়ার সময় এই ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রাইভেটকারটির পেছনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। বিস্ফোরণের পরপরই গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ঢাকা মেট্রো–গ ১৩৪৯৯৯ নম্বরের একটি প্রাইভেটকার স্টার স্টেশনে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে প্রাইভেটকারটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে ফিলিং স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিস্ফোরণের বিকট শব্দে এলাকা ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণটি ঘটতে পারে। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় চালক পলাতক রয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।