শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইএমবিডিতে এখন সবার আগে বলিউড বাদশা শাহরুখ খান।

আইএমবিডিতে এখন সবার আগে বলিউড বাদশা শাহরুখ খান।

আইএমবিডিতে এখন সবার আগে বলিউড বাদশা শাহরুখ খান।

চলতি বছর মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘কিং’। এই সিনেমা দিয়েই তিন বছর পর আবারও বড় পর্দায় ফিরেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগেই গড়েছে নতুন এক কীর্তি। জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি।

 

আইএমডিবি জানিয়েছে, বিশ্বজুড়ে দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধানের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে আসা প্রায় ২৫ কোটিরও বেশি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে র‍্যাংকিং নির্ধারণ করা হয়। এই তালিকা আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় সিনেমার প্রতি দর্শকদের ক্রমবর্ধমান আগ্রহের স্পষ্ট প্রতিফলন।

আইএমডিবি প্রকাশিত এই তালিকায় মোট ২০টি সিনেমা স্থান পেয়েছে, যা নির্মিত হয়েছে পাঁচটি ভাষায়। এর মধ্যে ১০টি হিন্দি, ৫টি তেলেগু, ৩টি তামিল এবং মালয়ালম ও কন্নড় ভাষার একটি করে সিনেমা রয়েছে।

 

তালিকার শীর্ষে রয়েছে শাহরুখ খানের ‘কিং’। দ্বিতীয় স্থানে অবস্থান করছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। তৃতীয় স্থানে রয়েছে এইচ ভিনোথ পরিচালিত ও থালাপতি বিজয় অভিনীত আলোচিত সিনেমা ‘জন নায়াগন’। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে প্রভাস অভিনীত এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। পঞ্চম স্থানে রয়েছে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন যশ। ইতোমধ্যেই প্রকাশিত টিজার দিয়েই সিনেমাটি দর্শকমহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।